ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আবদুল জব্বার ভূঁইয়া।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিষয়টি ডাক হরকাকে নিশ্চিত করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
এর আগে একই দিন ব্যক্তিগত কারণ দেখিয়ে অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে পদত্যাগ করেন আরও তিন আইন কর্মকর্তা। তারা হলেন—ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) মামুন চৌধুরী এবং সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) রোহানী সিদ্দিকা ও প্রোজ্জ্বল চাকমা।
এ নিয়ে একই দিনে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের চার আইন কর্মকর্তার পদত্যাগের ঘটনা ঘটল।
তবে পদত্যাগের বিষয়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আবদুল জব্বার ভূঁইয়া বা অন্য আইন কর্মকর্তারা বিস্তারিত কোনো কারণ জানাননি।