
- রাজধানীতে ইরানে সম্ভাব্য মার্কিন-ইসরাইল সামরিক হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। “ডেমোক্রেটিক ইউনাইটেড ফ্রন্ট”-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সমাবেশে বক্তারা ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক আগ্রাসনের আশঙ্কা উল্লেখ করে তা বন্ধের আহ্বান জানান। তারা বলেন, মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা বিশ্বশান্তির জন্য হুমকি সৃষ্টি করবে। বক্তারা অবিলম্বে সামরিক হামলা বন্ধ এবং কূটনৈতিক সমাধানের পথে অগ্রসর হওয়ার দাবি জানান।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা “STOP US-ISRAEL MILITARY ATTACK IN IRAN” লেখা ব্যানার প্রদর্শন করেন। ব্যানারে মার্কিন সাম্রাজ্যবাদ ও ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধেও স্লোগান লেখা ছিল। আয়োজকরা দাবি করেন, বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠা ও যুদ্ধবিরোধী অবস্থান জোরদার করতে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।
সমাবেশে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও সংহতি প্রকাশ করেন। বক্তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যুদ্ধ নয়, সংলাপ ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সংকট সমাধান করতে হবে।
কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

Reporter Name 









