
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে নিয়ে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা হয়েছে।
রোববার (৮ মার্চ) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে রমনা থানা বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম মামলার আবেদন করেন। অভিযোগে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন মাধ্যমে মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা ও মানহানিকর বক্তব্য প্রচার করা হয়েছে।
আদালত অভিযোগ গ্রহণ করে নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন।

স্টাফ রিপোর্টার 








