ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিজয়া দশমীতে টাঙ্গাইলের বড়চাওনা পূজামণ্ডপে বিইপির মহাসচিব নাসির উদ্দিন সিকদার টেক্সটাইল সেক্টরে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে জেটেবের বিক্ষোভ সমাবেশ গণধর্ষণ, গাজীপুরে স্বামীকে আটকে রেখে গার্মেন্টস কর্মীকে সংঘবদ্ধ ধর্ষণ আশুলিয়ায় শারমিন গ্রুপের সিনিয়র মার্চেন্ডাইজার জামাল উদ্দীনের রহস্যজনক মৃত্যু: ভবন থেকে ফেলে হত্যার গুরুতর অভিযোগ আশুলিয়ায় শারমিন গ্রুপের মার্চেন্ডাইজার জামাল উদ্দীনকে ভবন থেকে ফেলে হত্যার অভিযোগ বকেয়া আদায়ের দাবিতে আজও উত্তরায় আন্দোলনে পোশাকশ্রমিকরা… আয়াসের জামিন শুনানিকে কেন্দ্র করে বিচারকের সামনেই দুই পক্ষের আইনজীবীদের মধ্যে হাতাহাতি। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের ইন্তেকাল, জানাজা আগামীকাল প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে স্থগিত সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষা নরসিংদীতে সরকারি পদ অপব্যবহার ও জমি সংক্রান্ত অনিয়মের অভিযোগ
নোটিশ :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপডেট নিউজ থিমটি ক্রয় করতে আমাদের কল করুন 01732667364। আমাদের আরো নিউজ থিম দেখতে ভিজিট করুন www.themesbazar.com

নরসিংদীতে সরকারি পদ অপব্যবহার ও জমি সংক্রান্ত অনিয়মের অভিযোগ

৫১

মনোহরদীর একদুয়ারিয়া মৌজার জমি নিয়ে অভিযোগ; ঘটনায় তৎকালীন মনোহরদী সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী আমেনা বেগমের বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগ

নরসিংদীর মনোহরদীতে সরকারি পদ ও ক্ষমতার অপব্যবহার, জমি সংক্রান্ত বিরোধে প্রভাব বিস্তার এবং সরকারি নথিপত্রের অনিয়মের অভিযোগ উঠেছে আমেনা বেগম নামে এক অফিস সহকারীর বিরুদ্ধে। এ ঘটনায় তদন্তপূর্বক প্রয়োজনীয় প্রশাসনিক ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে জেলা রেজিস্ট্রারের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে।

অভিযোগপত্র সূত্রে জানা যায়, ঘটনাটি নরসিংদীর মনোহরদী উপজেলার একদুয়ারিয়া মৌজার জমি সংক্রান্ত। অভিযোগে বলা হয়েছে, ঘটনার সময় আমেনা বেগম মনোহরদী সাব-রেজিস্ট্রি অফিসে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি পলাশ সাব-রেজিস্ট্রি অফিসে অফিস সহকারী হিসেবে কর্মরত রয়েছেন।
অভিযোগকারীর দাবি, মনোহরদী সাব-রেজিস্ট্রি অফিসে দায়িত্ব পালনকালে আমেনা বেগম তার সরকারি পদ ও দাপ্তরিক প্রভাব ব্যবহার করে একটি জমি সংক্রান্ত বিরোধে হস্তক্ষেপ করেছেন। ব্যক্তিগত ও পারিবারিক স্বার্থে সরকারি দায়িত্বের অপব্যবহার এবং সংশ্লিষ্ট দলিল ও রেজিস্ট্রি কার্যক্রমে প্রভাব বিস্তারের অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে।

অভিযোগে আরও বলা হয়, সংশ্লিষ্ট জমি নিয়ে বিরোধের বিষয়টি আদালতে বিচারাধীন থাকা সত্ত্বেও সরকারি দপ্তরের দায়িত্বশীল অবস্থানে থেকে একটি পক্ষকে সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগকারীর আশঙ্কা। এ ঘটনায় জমির মালিকানা, দলিলের বৈধতা এবং সংশ্লিষ্ট পক্ষের আইনগত অধিকার নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
অভিযোগকারী আরও দাবি করেন, মনোহরদী সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত থাকার সময় আমেনা বেগমের ভূমিকা ও সংশ্লিষ্ট নথিপত্র নিরপেক্ষভাবে যাচাই করা প্রয়োজন। পাশাপাশি বর্তমানে তিনি পলাশ সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত থাকায় বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে তদন্ত করা জরুরি বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় জেলা রেজিস্ট্রারের কাছে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন, সংশ্লিষ্ট দলিল ও রেজিস্ট্রি রেকর্ড যাচাই, ঘটনার সময় দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীদের বক্তব্য গ্রহণ এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী বিভাগীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
অভিযোগকারী মনে করেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ব্যক্তিগত বা পারিবারিক স্বার্থে দাপ্তরিক ক্ষমতা ব্যবহার করলে সরকারি প্রতিষ্ঠানের প্রতি সাধারণ মানুষের আস্থা ক্ষুণ্ন হয়। তাই অভিযোগটির সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিজয়া দশমীতে টাঙ্গাইলের বড়চাওনা পূজামণ্ডপে বিইপির মহাসচিব নাসির উদ্দিন সিকদার

নরসিংদীতে সরকারি পদ অপব্যবহার ও জমি সংক্রান্ত অনিয়মের অভিযোগ

আপডেট সময় ০৮:৩৭:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬