ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিজয়া দশমীতে টাঙ্গাইলের বড়চাওনা পূজামণ্ডপে বিইপির মহাসচিব নাসির উদ্দিন সিকদার টেক্সটাইল সেক্টরে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে জেটেবের বিক্ষোভ সমাবেশ গণধর্ষণ, গাজীপুরে স্বামীকে আটকে রেখে গার্মেন্টস কর্মীকে সংঘবদ্ধ ধর্ষণ আশুলিয়ায় শারমিন গ্রুপের সিনিয়র মার্চেন্ডাইজার জামাল উদ্দীনের রহস্যজনক মৃত্যু: ভবন থেকে ফেলে হত্যার গুরুতর অভিযোগ আশুলিয়ায় শারমিন গ্রুপের মার্চেন্ডাইজার জামাল উদ্দীনকে ভবন থেকে ফেলে হত্যার অভিযোগ বকেয়া আদায়ের দাবিতে আজও উত্তরায় আন্দোলনে পোশাকশ্রমিকরা… আয়াসের জামিন শুনানিকে কেন্দ্র করে বিচারকের সামনেই দুই পক্ষের আইনজীবীদের মধ্যে হাতাহাতি। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের ইন্তেকাল, জানাজা আগামীকাল প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে স্থগিত সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষা নরসিংদীতে সরকারি পদ অপব্যবহার ও জমি সংক্রান্ত অনিয়মের অভিযোগ
নোটিশ :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপডেট নিউজ থিমটি ক্রয় করতে আমাদের কল করুন 01732667364। আমাদের আরো নিউজ থিম দেখতে ভিজিট করুন www.themesbazar.com

পাকিস্তানে তীব্র বিক্ষোভ, করাচিতে গুলি চালাল মার্কিন সেনাবাহিনী

৪২৫

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর খবরে পাকিস্তানের বিভিন্ন স্থানে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিশেষ করে বন্দরনগরী করাচিতে মার্কিন কনস্যুলেট জেনারেলের সামনে হাজারো মানুষ বিক্ষোভে অংশ নেন।
বিক্ষোভের একপর্যায়ে উত্তেজিত জনতা কনস্যুলেট ভবনের বাইরের দেয়াল ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করলে গুলির ঘটনা ঘটে। বার্তাসংস্থা রয়টার্স দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানায়, কনস্যুলেটের নিরাপত্তায় নিয়োজিত মার্কিন মেরিন সদস্যরা গুলি ছোড়েন। তবে ওই গুলিতে কেউ নিহত বা আহত হয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় অন্য কোনো নিরাপত্তা বাহিনীও গুলি চালিয়েছিল কি না, সেটিও স্পষ্ট নয়।
করাচির বিক্ষোভে অন্তত ১০ জন নিহত ও ৬০ জনের বেশি আহত হন। সিন্ধ প্রাদেশিক সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, ‘নিরাপত্তা বাহিনী’ গুলি চালিয়েছিল, তবে কোন বাহিনী তা নির্দিষ্ট করেননি।
এদিকে, দেশজুড়ে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়েছে। রোববার বিভিন্ন এলাকায় বিক্ষোভকারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে অন্তত ২৪ জন প্রাণ হারান। পরদিন গিলগিত-বালতিস্তান অঞ্চলের গিলগিত, স্কারদু ও শিগার জেলায় কারফিউ জারি করা হয়। সেখানে সংঘর্ষে আরও বেশ কয়েকজন নিহত ও আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পাকিস্তান সরকার সেনা মোতায়েন করেছে এবং সংবেদনশীল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র তাদের দূতাবাস ও কনস্যুলেটগুলোর নিরাপত্তা বাড়িয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিজয়া দশমীতে টাঙ্গাইলের বড়চাওনা পূজামণ্ডপে বিইপির মহাসচিব নাসির উদ্দিন সিকদার

পাকিস্তানে তীব্র বিক্ষোভ, করাচিতে গুলি চালাল মার্কিন সেনাবাহিনী

আপডেট সময় ০৫:২৩:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬