
- বিএনপির সাবেক সংসদ সদস্য ও মিল্লাত গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা, দেশের বিশিষ্ট শিল্পপতি মিয়া আবদুল্লাহ ওয়াজেদ (৮২) বার্ধক্যজনিত কারণে রাজধানীর সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ সমঅধিকার পার্টি (বিইপি) মহাসচিব সিকদার নাসির উদ্দিন। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, দেশের শিল্পোন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে মিয়া আবদুল্লাহ ওয়াজেদের অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে দেশ একজন প্রথিতযশা শিল্পোদ্যোক্তাকে হারালো।











