ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হচ্ছেন দিনেশ ত্রিবেদী টাঙ্গাইল চেম্বার নির্বাচনে বেনজির আহমেদ টিটোর পূর্ণ প্যানেলের বিজয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের মেয়াদ কমানোর প্রস্তাব নিয়ে আলোচনা রানা প্লাজার মৃত্যু ফাঁদ পেরিয়েও রক্ষা পেলেন না নাসিমা, পদ্মায় বাস দুর্ঘটনায় ঝরে গেল চার প্রাণ ২৬শে মার্চ: স্বাধীনতার স্মৃতিতে- সিকদার নাসির উদ্দিন মহাসচিব, বাংলাদেশ সম-অধিকার পার্টি (বিইপি) ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল মির্জা আব্বাসকে নিয়ে মানহানির অভিযোগে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা পাকিস্তানে তীব্র বিক্ষোভ, করাচিতে গুলি চালাল মার্কিন সেনাবাহিনী ইরানে মার্কিন-ইসরাইল সামরিক হামলার প্রতিবাদে মানববন্ধন ইরানের সর্বোচ্চ নেতা খামেনির মৃত্যু: ইরানি গণমাধ্যমের প্রতিবেদন
নোটিশ :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপডেট নিউজ থিমটি ক্রয় করতে আমাদের কল করুন 01732667364। আমাদের আরো নিউজ থিম দেখতে ভিজিট করুন www.themesbazar.com

কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ এর সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগ নেতা জোয়াহেরুল ইসলাম

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ১১:২৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে
২৩৫

টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের সাবেক সংসদ সদস্য এবং টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক সাধারণ সম্পাদক মো. জোয়াহেরুল ইসলাম (৭০) আর নেই। ভারতের কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) তার মৃত্যু হয়েছে।
কলকাতার দমদম এলাকায় অবস্থিত ফিনিক্স মেডিকেল সেন্টার প্রাইভেট লিমিটেডে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। হাসপাতাল সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন এই রাজনীতিক। এক সপ্তাহ আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়। শেষ পর্যন্ত মাল্টি অর্গান ফেলিওর ও হৃদ্‌রোগজনিত জটিলতায় তিনি মারা যান।
রাজনৈতিক অঙ্গনে জোয়াহেরুল ইসলাম ছিলেন টাঙ্গাইলের পরিচিত মুখ। ২০১৭ সালে তিনি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান। দলীয় সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকার পাশাপাশি স্থানীয় রাজনীতিতে তার প্রভাব ছিল উল্লেখযোগ্য। টাঙ্গাইল-৮ আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ডেও সম্পৃক্ত ছিলেন।
২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি ভারতে যান এবং কলকাতার নিউটাউন এলাকায় বসবাস শুরু করেন। পরবর্তীতে তার স্ত্রীও মেডিকেল ভিসায় ভারতে যান। পরিবারসহ সেখানেই অবস্থান করছিলেন তিনি।
তার মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। দলীয় নেতাকর্মীরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মরদেহ প্রাথমিকভাবে কলকাতায় সংরক্ষণ করা হবে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ দেশে আনার প্রক্রিয়া সম্পন্ন করা হতে পারে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হচ্ছেন দিনেশ ত্রিবেদী

কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ এর সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগ নেতা জোয়াহেরুল ইসলাম

আপডেট সময় ১১:২৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬