ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Aman Tex Limited-এর দুই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ; তদন্তের দাবিতে ATET-এর স্মারকলিপি প্রশাসনিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও কর্মী হয়রানির অভিযোগ; নিরপেক্ষ তদন্ত না হলে কর্মসূচির হুঁশিয়ারি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের মেয়াদ কমানোর প্রস্তাব নিয়ে আলোচনা রানা প্লাজার মৃত্যু ফাঁদ পেরিয়েও রক্ষা পেলেন না নাসিমা, পদ্মায় বাস দুর্ঘটনায় ঝরে গেল চার প্রাণ ২৬শে মার্চ: স্বাধীনতার স্মৃতিতে- সিকদার নাসির উদ্দিন মহাসচিব, বাংলাদেশ সম-অধিকার পার্টি (বিইপি) ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল মির্জা আব্বাসকে নিয়ে মানহানির অভিযোগে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা পাকিস্তানে তীব্র বিক্ষোভ, করাচিতে গুলি চালাল মার্কিন সেনাবাহিনী ইরানে মার্কিন-ইসরাইল সামরিক হামলার প্রতিবাদে মানববন্ধন ইরানের সর্বোচ্চ নেতা খামেনির মৃত্যু: ইরানি গণমাধ্যমের প্রতিবেদন কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ এর সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগ নেতা জোয়াহেরুল ইসলাম
নোটিশ :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপডেট নিউজ থিমটি ক্রয় করতে আমাদের কল করুন 01732667364। আমাদের আরো নিউজ থিম দেখতে ভিজিট করুন www.themesbazar.com

Aman Tex Limited-এর দুই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ; তদন্তের দাবিতে ATET-এর স্মারকলিপি প্রশাসনিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও কর্মী হয়রানির অভিযোগ; নিরপেক্ষ তদন্ত না হলে কর্মসূচির হুঁশিয়ারি

  • সিহাব
  • আপডেট সময় ০৫:০৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে
১৮

টেক্সটাইল প্রকৌশলীদের সংগঠন Association of Textile Engineers & Technologist (ATET), Aman Tex Limited-এর ব্যবস্থাপনা পরিচালকের (Managing Director) নিকট একটি স্মারকলিপি প্রদান করেছে। স্মারকলিপিতে প্রতিষ্ঠানের ডিজিএম (Quality) আতাউর রহমান এবং ম্যানেজার (R&D) মাহবুবুর রহমান-এর বিরুদ্ধে প্রশাসনিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার, কর্মী হয়রানি এবং প্রতিষ্ঠানের নীতিমালা লঙ্ঘনের অভিযোগ উত্থাপন করা হয়েছে।

মাহবুবুর রহমান (ম্যানেজার, R&D)

স্মারকলিপিতে অভিযোগ করা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তাদের কর্মকাণ্ডের কারণে প্রতিষ্ঠানের কর্মপরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং কিছু কর্মী প্রশাসনিক হয়রানির শিকার হচ্ছেন। একই সঙ্গে একজন কর্মীকে যথাযথ তদন্ত ও প্রতিষ্ঠানের নিয়মতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ না করে শোকজ ও সাময়িক বরখাস্ত করা হয়েছে বলেও অভিযোগ করা হয়।
স্মারকলিপিতে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠন, অভিযোগ প্রমাণিত হলে কোম্পানির নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে।

স্মারকলিপি

এ বিষয়ে ATET-এর সভাপতি ইঞ্জিনিয়ার ফকরুল আলম বলেন,
“প্রতিটি টেক্সটাইল কারখানায় টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য একটি নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করা উচিত। কোনো টেক্সটাইল ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে নিয়মবহির্ভূত কাজের অভিযোগ উঠলে প্রথমে নিরপেক্ষ তদন্ত করতে হবে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে প্রতিষ্ঠানের প্রচলিত নীতিমালা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা, প্রয়োজনে চাকরিচ্যুতি পর্যন্ত করা যেতে পারে।”
তিনি আরও বলেন,
“Aman Tex Limited-এর উল্লিখিত দুই কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপিত হয়েছে, তার নিরপেক্ষ তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত কোম্পানি চাইলে প্রশাসনিক স্বচ্ছতার স্বার্থে তাদের সাময়িক বরখাস্ত বা দায়িত্ব থেকে বিরত রাখার বিষয়টি বিবেচনা করতে পারে।”
ATET জানিয়েছে, স্মারকলিপির বিষয়ে নির্ধারিত সময়ের মধ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণ না হলে সংগঠনটি পরবর্তী সময়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি ঘোষণা করবে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

Aman Tex Limited-এর দুই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ; তদন্তের দাবিতে ATET-এর স্মারকলিপি প্রশাসনিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও কর্মী হয়রানির অভিযোগ; নিরপেক্ষ তদন্ত না হলে কর্মসূচির হুঁশিয়ারি

Aman Tex Limited-এর দুই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ; তদন্তের দাবিতে ATET-এর স্মারকলিপি প্রশাসনিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও কর্মী হয়রানির অভিযোগ; নিরপেক্ষ তদন্ত না হলে কর্মসূচির হুঁশিয়ারি

আপডেট সময় ০৫:০৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬